ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, তারা রাফাহর পূর্বাঞ্চলে আগ্রাসন চালানো ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানে মর্টার হামলা চালিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও দেখা গেছে, যোদ্ধারা গাজা সিটির উত্তরে জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে। সাত মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে তৃতীয়বারের মতো তীব্র লড়াই চলছে।

অন্যদিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র শাখা জিহাদ জিবরিল ব্রিগেডের যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে তথাকথিত ‘নেটজারিম করিডোরে রকেট হামলার করেছে কাসসাম ব্রিগেডস।’ এই করিডোর ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর ও দক্ষিণ গাজাকে পৃথক করার জন্য তৈরি করেছিল।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজা সিটির জেইতুন এলাকায় প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়ে বলেছে, তাদের নাহাল ব্রিগেড ওই এলাকায় আগ্রাসনের সময় বিমান বাহিনীর সমর্থন পেয়েছে।

তাদের এক বিবৃতিতে বলা হয়, তারা ৭ অক্টোবরের হামলায় জড়িত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক যোদ্ধাসহ অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে।

অভিযানে হ্যান্ড গ্রেনেড, মর্টার শেল ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে দাবি করে একটি ছবিও প্রকাশ করেছে সেনাবাহিনী।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা

আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪