ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

গুলশান সিএনজি চাপায় নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

গুলশান সিএনজি চাপায় নিহত-১

আস্থা ডেস্কঃ

রাজধানীর গুলশান-১ নম্বরে অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ আগষ্ট) দুপুরের দিকে রাজধানীর গুলশান এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের সহকর্মী আলমগীর হোসেন বলেন, আমরা দুইজন একটি গুলশানে কোম্পানিতে চাকরি করি। রানা গাড়িচালক ও আমি ওই কোম্পানির পিয়ন। আমরা গাড়িতে করে অফিসের দিকে যাচ্ছিলাম। পথে গুলশান এক নম্বরে আমাদের গাড়ি সিগনালে পড়ে। এ সময় রং সাইড দিয়ে এসে একটি সিএনজিচালিত অটোরিকশা রানার হাতে চাপ দেয়, এতে রানার হাত ভেঙে যায়। এ নিয়ে দুজনের ঝগড়া হয়।

পরে অটোরিকশাচালক উত্তেজিত হয়ে প্রাইভেটকারের গ্লাসে চাপ দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রানা তাকে ধরতে গেলে অটোরিকশা দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস :

গুলশান সিএনজি চাপায় নিহত-১

আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩