ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছে শেখ হাসিনা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছে শেখ হাসিনা

আস্থা ডেস্কঃ

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে। ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়ে গেছে। যাদের আত্মবিশ্বাস নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন বানচালের চেষ্টা যারা করবে তাদের পরিণতি ভালো হবে না।

আজ শনিবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনে এসে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান মেনে চলে। আটটি বিভাগে দশটি নির্বাচনী ফরম সংরক্ষণের বুথ তৈরি করে দেয়া হয়েছে। ঢাকা আর চট্টগ্রামে দুইটি বুথ থাকবে। আমরা বোর্ড আর তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করব। বোর্ড ও তৃণমূল থেকে মত নিয়ে মনোনয়ন প্রার্থী বাছাই করা হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। হরতালের কারণে পড়ালেখা নষ্ট হচ্ছে। কেউ যদি নির্বাচন বানচাল বা জনগণের অধিকার ক্ষুণ্ণ করে তাদের ছেড়ে দেয়া হবে না।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, সভাপতি মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের কোটালীপাড়া ও টুংগীপাড়া আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় প্রধানের মনোনয়ম ফরম কেনার মধ্য দিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হল টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটির। এদিন সকালে কার্যালয়ে পৌঁছে দোতলায় স্থাপিত ঢাকা বিভাগের বুথ থেকে ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা।

ট্যাগস :

গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছে শেখ হাসিনা

আপডেট সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩