ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সংকটে উৎপাদন বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানায়

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

গ্যাস সংকটে উৎপাদন বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানায়

স্টাফ রিপোর্টারঃ

গ্যাস সংকটে নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

সার কারখানা সূত্রে জানা যায়, শতভাগ উৎপাদন চালু ছিল এ সারকারখানাটি । উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২ হাজার ৮শ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সারকারখানার সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর একটি প্রক্রিয়া। কারখানাটি গ্যাস সংকটে বন্ধ হওয়ার পর কারখানার গুদামে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে।

সার কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়। গ্যাস পেলে কারখানায় আবার পুরোপুরি উৎপাদনে যাওয়া যাবে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

সার কারখানার মহাব্যাবস্থাপক (প্রশাসন) মোঃ ফখরুল আলম বলেন, বুধবার (৪ মার্চ) বিকেল থেকে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয়েছে।

আস্থা/এম এইচ

ট্যাগস :

গ্যাস সংকটে উৎপাদন বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানায়

আপডেট সময় : ১২:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬