ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে থাকাই অভ্যাস হয়ে গেছে সোনাক্ষীর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

নেই শুটিংয়ের ব্যস্ততা। করোনার অস্থির সময়ে আপাতত ঘরবন্দি সোনাক্ষী সিনহা। এখন তার অফুরন্ত সময়। অনেকে ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠলেও সোনাক্ষীর তেমনটা হচ্ছে না। বরং এই বন্দিদশা তিনি উপভোগ করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠান্ডা মেজাজের একটি ছবি প্রকাশ করে তেমনটাই জানিয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে ধূসর রঙের ট্যাঙ্ক টপ। চুল খোলা। বিবরণীতে লিখেছেন, “এখন এমন একটা জায়গায় পৌঁছেছি, যেখানে ঘরে থাকাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।”

[irp]

এর সঙ্গেই জুড়ে দিয়েছেন ‘#করোনাভাগাও’, ‘গেটভ্যাক্সিনেটেড’-এর মতো হ্যাশট্যাগ। অভিনেত্রীর এই ছবিতে লাইকের সংখ্যা দুই লাখেরও বেশি। মন্তব্য বিভাগে অনুরাগীরা ভালবাসা জানিয়েছেন তাকে।

পরিচালক জয়া আখতারের সঙ্গে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন সোনাক্ষী। এ ছাড়াও ভবিষ্যতে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে দেখা যাবে তাকে। তবে আপাতত চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটছে অভিনেত্রীর।

ট্যাগস :

ঘরে থাকাই অভ্যাস হয়ে গেছে সোনাক্ষীর

আপডেট সময় : ১০:১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১