ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড অজয় দেবগানের ‘ময়দান’র সেট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ ঘূর্ণিঝড় তাউকতের তাণ্ডবের কারণে বলিউড অভিনেতা অজয় দেবগানের ‘ময়দান’ সিনেমার শুটিং লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ৩০ কোটি টাকা খরচে একটি স্টেডিয়াম সদৃশ সেট নির্মাণ করা হয়েছিল। সেটি আবার নতুন করে নির্মাণ করতে একই খরচ পড়বে বলে জানিয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা।

গতকাল শুক্রবার জি নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়ে ‘ময়দান’ সিনেমাটি তৈরি হচ্ছে।

[irp]

এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে অবদান রাখেন আব্দুল রহিম। আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগান। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়ামণি।

‘ময়দান’ সিনেমার প্রযোজক বনি কাপুর ও পরিচালক অমিত শর্মার পরিকল্পনা ছিল আগামী ৩১ মে থেকে লকডাউন শিথিল হলে তারা শুটিং শেষ করবেন। কিন্তু সেট ভেঙে যাওয়ায় তা আর হলো না।

[irp]

ট্যাগস :

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড অজয় দেবগানের ‘ময়দান’র সেট

আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১