ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে রণক্ষেত্র: উত্তপ্ত ক্যাম্পাস

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১২০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে রণক্ষেত্র: উত্তপ্ত ক্যাম্পাস

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধর ও হেনস্থার অভিযোগে স্থানীয়দের সাথে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের একটি বাসাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি ভবনে প্রবেশের চেষ্টা করলে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান।

শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা ইট–পাটকেল মারা শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার বলেন, আমাদের কাছে খবর এসেছে। আমি নিরাপত্তা কর্মী ও পুলিশকে জানিয়েছি।

ট্যাগস :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে রণক্ষেত্র: উত্তপ্ত ক্যাম্পাস

আপডেট সময় : ০৩:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫