ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদ ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৯আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহাঃ আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গাজিপাড়ার রবিউল ইসলামের ছেলে আমিরুল ইসলাম ওরফে আমরুল আলী (৩০) ও দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মোঃ দুলাল মিয়া ওরফে মো. দুলাল (৩৫)। এ মামলায় দুজনকে খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোঃ নাজমুল আজম মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৪ জুন দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার চরইসলামাবাদ এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫। এসময় ১ কেজি ৯শ গ্রাম হেরোইনসহ আমিরুল ও দুলালকে আটক করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায়।

এ ঘটনায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন নায়েক সুবেদার এন্তাজুল হক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই তারিফুল ইসরাম তদন্ত শেষে একই সালের ১২ অক্টোবর ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আমিরুল ইসলাম ওরফে আমরুল আলী ও মোঃ দুলাল মিয়া ওরফে মোঃ দুলালকে এই সাজা দেন এবং পলাতক দুজনকে খালাস প্রদান করেন।

খালাসপ্রাপ্তরা হলো, তেররশিয়া গ্রামের মৃত এন্তাজ মন্ডলের ছেলে সাদিকুল ইসলাম ও চরমরাপাগলার মৃত আলফাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন।

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩