শিরোনাম:
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
Astha DESK
- আপডেট সময় : ১০:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১০৫২ বার পড়া হয়েছে
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টারঃ
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৫৮৫ আজ সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়) ঢাকায় অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, জননিরাপত্তা সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা স্বাগত জানায়।
প্রসঙ্গত, ১৬ অক্টোবর চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।



















