ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনায় আব্দুল করিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) রাত সোয়া ১০টায় সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল করিম। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত আব্দুল করিম উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল করিম করোনায় আক্রান্ত হয়ে গত ৫ মে হাসপাতালে ভর্তি হন। তার আগেই আব্দুল করিম ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ফল আসে। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টায় আব্দুল করিম মারা যান। শনিবার (৮ মে) তার দাফন সম্পন্ন করা হবে।

[irp]

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ জনে। জেলায় মোট সুস্থ হইয়েছেন এক হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।

বর্তমানে জেলায় রোগীর সংখ্যা ৬১ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৪ জন, আলমডাঙ্গায় পাঁচজন, দামুড়হুদায় ১৮ জন, জীবননগরে ১২ জন রয়েছেন।

সদর উপজেলার ৩৪ জনের মধ্যে বাড়িতে ২৬ জন, হাসপাতালে পাঁচজন, রেফার্ড রয়েছেন তিনজন, আলমডাঙ্গায় পাঁচজনের মধ্যে চারজন বাড়িতে ও একজন হাসপাতালে, দামুড়হুদায় ১৮ জনের সকলেই বাড়িতে, জীবননগরে ১২ জনের মধ্যে সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১