ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে শাহনাজ আলী খাঁ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একটি দ্বিতল ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট তার মৃত্যু হয়।নিহত শাহনাজ আলী খাঁ উপজেলার আরামডাঙ্গা গ্রামের আরজুল্লাহ খাঁর ছেলে।

[irp]

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে মতিয়ার রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতল ভবনের টিনের ছাউনির সিমেন্টের পলেস্তারায় পানি দিচ্ছিলেন কর্মচারী শাহনাজ আলী খাঁ। একপর্যায়ে ভবনের উপরে থাকা বিদ্যুতের তারে শাহনাজ আলী খাঁর হাত স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমান বলেন, ভবনের সিমেন্টের পলেস্তারার উপরে পানি দেয়ার সময় বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়।

কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আতিকুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১