ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছুরি নিয়ে থানায় হামলা, সন্ত্রাসবাদের আশঙ্কা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১০৪২ বার পড়া হয়েছে

In this image made from video, police near the scene of a stabbing at a police station in Rambouillet, southwest of Paris, Friday, April 23, 2021. Authorities say a French policewoman has been stabbed to death inside her police station and that fellow officers nearby shot and killed the suspected attacker. The identity and the motive of the assailant were not immediately clear. (Clement Lanot via AP)

আন্তর্জাতিক ডেস্কঃ

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে পুলিশ স্টেশনে ঢুকে এক মহিলা পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক হামলাকারী। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসবাদ হিসেবেই দেখছে পুলিশ।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে প্যারিসের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রামবুইয়ে এলাকায় পুলিশ স্টেশনে এই হামলা হয়। হামলাকারী থানায় ঢুকে ৪৮ বছর বয়সী এক নারী পুলিশ অফিসারের ঘাড়ে ছরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় অন্যান্য পুলিশ অফিসারদের গুলিতে মারা যায় হামলাকারী।

[irp]

৩৬ বছর বয়সী এই হামলাকারী তিউনিসিয়ার অভিবাসী বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুক্ষণ ধরেই থানার বাইরে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঐ ব্যক্তিকে। দুপুরের খাবারের বিরতির পর ঐ নারী পুলিশ অফিসার থানায় প্রবেশ করলে তাকে অনুসরণ করে ভেতরে গিয়ে ছুরি চালায় সে।

হামলাকারী কোন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে পুলিশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে মহানবীর বাঙ্গাত্মক ছবি প্রকাশসহ ধর্মীয় ইস্যুতে একাধিক হামলা হওয়ায় এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ধরেই তদন্ত শুরু করছে পুলিশ।

ট্যাগস :

ছুরি নিয়ে থানায় হামলা, সন্ত্রাসবাদের আশঙ্কা

আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১