ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ছেলের প্রথম ছবির সঙ্গে নাম জানালেন শ্রেয়া ঘোষাল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ গত ২২ মে পুত্রসন্তানের মা হয়েছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ছেলের জন্মের ১১ দিন পর ছেলের প্রথম ছবি প্রকাশ্যে এনে ছেলের নামটিও জানিয়ে দিলেন গায়িকা।

বুধবার (২ মে) দুপুরে সামাজিকমাধ্যমে ছেলেকে সামনে আনলেন শ্রেয়া। পাশাপাশি ছেলের নামটিও অনুরাগীদের জানিয়ে দিলেন তিনি। শ্রেয়া ও তার স্বামী শিলাদিত্য নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন দেবায়ন।

টুইটারে শ্রেয়া লেখেন, পরিচয় করিয়ে দিই দেবায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে। গত ২২ মে সে ভূমিষ্ঠ হয়েছে এবং আমাদের গোটা জীবনটা পাল্টে দিয়েছে। প্রথম ঝলকেই আমাদের হৃদয়টা ভালোবাসায় ভরে  উঠেছে, যে ভালোবাসা মা-বাবারাই সন্তানের জন্য অনুভব করেন।

শ্রেয়ার শেয়ার করা ছবিতে লাল রঙের ড্রেসে দেখা গেছে তাকে, ছেলেকে দুহাতে আগলে রয়েছেন তিনি। ছেলেন পরনে সাদা রঙের পোশাক। পাশে দাঁড়িয়ে থাকা শিলাদিত্য শ্রেয়ার হাতের নিচটা আগলে রয়েছেন। বাবা-মা দুজনেই একদৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের রাজপুত্রের দিকে।

এর আগে মার্চ মাসে নিজের প্রেগনেন্সির খবর সকলকে জানান গায়িকা। ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজনে। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য-প্রযুক্তি কর্মী। বিয়ের আগে ১০ বছর চুটিয়ে প্রেম করেছেন শ্রেয়া-শিলাদিত্য।

[irp]

ট্যাগস :

ছেলের প্রথম ছবির সঙ্গে নাম জানালেন শ্রেয়া ঘোষাল

আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১