ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রীকে হেনস্তা-আটক ১

Astha DESK
  • আপডেট সময় : ১২:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জবি ছাত্রীকে হেনস্তা-আটক ১

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শারীরিক হেনস্তার ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৫ টায় ওই ছাত্রী টিউশনিতে যাওয়ার পথে নারিন্দা স্টার বেকারির সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করলে পুলিশ উমর ফারুক সুমন (৫০) নামের ওই অভিযুক্তকে আটক করে।

জানা যায়, অভিযুক্ত সুমন রাজধানীর একটি বে-সরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ওই ছাত্রীকে সুমন প্রথমে একাধিকবার বাজে মন্তব্য করেন। এতে প্রতিবাদ করায় ওই ছাত্রীকে ইট দিয়ে মারতে উদ্যত হয় এবং শ্লীলতাহানি করে সুমন। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসলে ইট ফেলে ওই নারী শিক্ষার্থীর বুকে লাথি দিয়ে পালায় যায় সে।

পরবর্তীতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ও স্থানীয়দের বর্ননায় অভিযুক্ত সুমনকে শনাক্ত করে আটক করেন ওয়ারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম

এঘটনায় আসামীর শাস্তি চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি এই কুলাঙ্গারের শাস্তি চাই। আমার সাথে যা হয়েছে তা কোন স্বাভাবিক ঘটনা না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বলেন, ঘটনা জানার পরপর আসামীকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনা জেনেছি। থানায় যোগাযোগ করেছি, আসামী আটক হয়েছে। আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগস :

জবি ছাত্রীকে হেনস্তা-আটক ১

আপডেট সময় : ১২:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩