ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ ও জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রোস বরস্টে জেলার ডিয়েবুগা নামের সড়কের একটি গির্জায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন।
তবে এই হামলার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছুই জানাতে পারেনি পুলিশ। হামলার পরপরই এক মুখপাত্র বলেছেন, আমাদের কাছে কোনো অপরাধীর পালিয়ে যাওয়ার ইঙ্গিত নেই।

পুলিশ বলেছে, ঘটনাস্থলে এমন এক নিহত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তা জানতে তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার পরই গির্জায় এই হামলা শুরু হয়। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদের মধ্যে আট অবস্থা আশঙ্কাজনক।

বন্দুক হামলার খবরে হামবুর্গ পুলিশ জানিয়েছে, শহরের গ্রোস বরস্টে জেলায় পুলিশি অভিযান চলছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। সাধারণ নাগরিককে ওইসব সড়ক এড়িয়ে যেতে বলা হয়েছে এবং তাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

আপডেট সময় : ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩