ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার দুই ভুয়া সাংবাদিক আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / ১০৩৮ বার পড়া হয়েছে

মোঃ মশিয়ার রহমান টিংকু,ঝিনাইদহ মহেশপুর সংবাদদাতাঃ জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার পরিচয়দানকারী দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। আটককৃরা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান। মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আকটকৃ ব্যক্তিরা প্রথমে নিজেদের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। বিজিবি কর্তৃক তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে তারা ভূয়া পরিচয়পত্র দেখান। এক পর্যায়ে তারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এরপর তাদের দেহ তল্লাসী করে জাল টাকা, ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। বিজিবি সুত্র জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে তারা সীমান্ত এলাকায় জাল টাকার কারবার করতো। পুলিশের গোয়েন্দা সুত্রে বলা হয়েছে, ঝিনাইদহের বিভিন্ন স্থানে বর্তমান সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধীরা মাদক, জাল টাকা ও সোনা চোরাচালন করছে। কিছু যুবক সাংবাদিকতার নামে বিভিন্ন ক্লিনিক, বেসরকারী হাসপাতাল, ইটভাটা, পুকুর খনন ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে যাচ্ছে। এই চক্রটি পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং বিআরটি অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে অন্যের কাজ নিজের বলে তদ্বীর করছেন বলে পুলিশের ডিএসবি অফিস সুত্রে জানা গেছে।

ট্যাগস :

জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার দুই ভুয়া সাংবাদিক আটক

আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২