ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জিয়া খানের মৃত্যু নিয়ে বিবিসির ডকুমেন্টারি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:বিবিসি সম্প্রতি তিন পর্বের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। ‘ডেথ অব বলিউড’ শিরোনামের এই ডকুমেন্টারিতে প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর আগের ও পরের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। উঠে এসেছে নতুন কিছু তথ্য। জড়িয়েছে সুরজ পাঞ্চোলির নামও।

২০১৩ সালের ৩ জুন জুহুর অ্যাপার্টমেন্ট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় জিয়া খানের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, অভিনেত্রী সুরজের সন্তানের মা হতে চলেছিলেন। পুলিশ এটিকে আত্মহত্যা বললেও জিয়া খানের মা বলেছিলেন, খুনের ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হচ্ছে।

জিয়া খানের মা বিদেশ থেকে ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছিলেন যিনি নিশ্চিতভাবে বলেছিলেন, এটি আত্মহত্যার ঘটনা নয়। কারণ, জিয়ার গলায় একটি ডিম্বাকৃতির দাগ ছিল যা ওড়না দিয়ে ফাঁসের দাগ নয়। এছাড়াও ছিল ঘাড়ে, মুখে আঘাতের দাগ আত্মহত্যা থেকে হতে পারে না।

বিষয়টি তুলে ধরা হয়েছে বিবিসির তিন পর্বের ডকুমেন্টারিতে। সেই সময়ের সব ঘটনা এবং নানা বিষয় দেখানো হয়েছে সেখানে। জিয়া খানের ছয় পৃষ্ঠার সুইসাইড নোট, সুরজ পাঞ্চোলির গ্রেফতার হওয়া, সব ঘটনাই দেখানো হয়েছে ডকুমেন্টারিতে।

বিবিসির ডকুমেন্টারিটি ভাইরাল হয়েছে আন্তর্জাতিক মহলে। দ্য সান, রেডিও টাইমস, দ্য টেলিগ্রাফ সহ বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট করেছে জিয়া খানের পরিচয় এবং তার মৃত্যুর পরের ঘটনাগুলো নিয়ে।

সুরজ জিয়াকে খুন করেছেন, নাকি আত্মহত্যা করতে বাধ্য করেছেন, সেই বিষয়ে এখনও কিছুই প্রমাণিত হয়নি। তবে বিবিসির ডকুমেন্টারিতে নতুন করে তার নাম উঠে আসায় এই তদন্ত আবার আলোর মুখ দেখতে পারে বলে আশা করছেন জিয়া খানের ভক্তরা।

ট্যাগস :

জিয়া খানের মৃত্যু নিয়ে বিবিসির ডকুমেন্টারি

আপডেট সময় : ০৫:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১