ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জেমস বন্ডের দেখা মিলবে অক্টোবরে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ আরো একবার পেছাল। সিনেমাটি চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ৮ অক্টোবর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনার কারণে এর আগে কয়েক ধাপে মুক্তির তারিখ পিছিয়ে সিনেমাটি ২০২১ সালে ২ এপ্রিল মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। তখন ওয়েবসাইটে জানানো হয়েছিল, “আমরা বুঝতে পারছি, এই বিলম্ব আমাদের ভক্তদের হতাশ করবে। কিন্তু আমরা আগামী বছর একসঙ্গে ‘নো টাইম টু ডাই’ শেয়ার করব।”

গুপ্তচর-অ্যাকশনধর্মী সিনেমা ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। মেট্রো গোল্ডউইন মেয়ার ও ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি। সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেইগ তাঁর পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস :

জেমস বন্ডের দেখা মিলবে অক্টোবরে

আপডেট সময় : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১