ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাওনা টাকার জেরে ভাগ্নের হাতে মামা খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাওনা টাকার জেরে ভাগ্নের হাতে মামা খুন

জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হারাইল এলাকায় পাওনা টাকার জেরে ভাগ্নের হাতে মামা খুন হয়েছেন। জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকায় পাওনা টাকার জন্য ভাগ্নে রাজু আহম্মেদের হাতে মামা মোস্তাক হোসেন নিহত। এ সময় মোস্তাকের আরেক ভাগ্নে আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক হোসেন (৩৪) জয়পুরহাট পৌর শহরের হারাইল গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে, তার আহত ভাগ্নে আিহত জম হোসেন (১৮) একই এলাকার জহুরুল ইসলামের ছেলে ও  ঘাতক ভাগ্নে রাজু আহম্মেদ একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

[irp]

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ভাগ্নে রাজু আহম্মেদ তার মামা মোস্তাককে কিছু  টাকা ধার দেন। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি এনে তার মামা মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন।

এ সময় রাজুর খালাতো ভাই ও মোস্তাকের অপর ভাগ্নে জিম মামাকে বাাঁচাতে এগিয়ে এলে রাজু তাকেও আঘাত করেন।

তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মামা মোস্তাককে মৃত ঘোষণা করেন।

আর  আহত জিমের অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যালে পাঠানো হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

[irp]

ট্যাগস :

জয়পুরহাটের পাওনা টাকার জেরে ভাগ্নের হাতে মামা খুন

আপডেট সময় : ০১:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১