ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন জয় জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের লিডারসহ তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া বান্দা বটতলা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হালট্রি মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গোলাম মর্তুজা (২৯), একই গ্রামের আতাউর রহমান ছেলে আব্দুস সালাম ফয়সাল (১৬) মোতাহার আলীর ছেলে মোরসালিন হোসেন (১৬)। ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,আটক কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রু পের প্রধান এবং মোরসালিন ও ফয়সাল গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। তাঁরা জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো। তিনি আরও জানান, সোমবার (১৭ জুলাই) বিকালে বিশ্বাস পাড়া বান্দা বটতলা এলাকায় একজন নারী পথচারীকে একা পেয়ে তার গলায় চাকু রেখে ভয়ভীতি দেখিয়ে গহনা নেওয়ার চেষ্টা করছিলেন। এমন খবর তাদের কাছে পরে সেখানে অভিয়ান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহার করা ছুরিসহ তাদের আটক করা হয়। পরে রাতে তাদের জয়পুরহাট থানা পুলিশে সোপর্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের নির্দেশে জয়পুরহাট কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির।

ট্যাগস :

জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

আপডেট সময় : ১১:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩