ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

জয়পুরহাটে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের একটি পুকুর পাড়ের টিনের ঘর থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আতিকুর রহমান (৩২), একই ইউনিয়নের মাত্রাই গ্রামের হেলাল উদ্দিন (২৮), মাসুদ রানা (২৫), রিফাত হোসেন (১৮), শওকত হাবীব (৩০), আতিকুর রহমান আতিক (৩০), বায়েজিদ (২০) এবং মদনাহার গ্রামের সবুজ সরকার ও জনি হোসেন (২৫)।

ওসি ওয়াসিম আল বারী জানান, আটক আতিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় যুবকদের নিয়ে জুয়ার আসর চালাচ্ছিলেন। আজ দুপুরে মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে জুয়া খেলা হচ্ছে বলে খবর আসে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আটককৃতদের জেল-হাজতে পাঠানো হবে।

ট্যাগস :

জয়পুরহাটে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

আপডেট সময় : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩