ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জয়পুরহাটে যুবদলের সদস্য সচিবসহ আটক ২

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগার বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামি জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিবকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বিকেলে শহরের হাউজিং স্টেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের বাটার মোড় এলাকার সামছুল হকের ছেলে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেন খাঁনের ছেলে জেলা যুবদলের সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিব।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গত ১৮ নভেম্বর রাজশাহী থেকে একটি পিকআপ জয়পুরহাটের দিকে আসছিল। রাত ৯টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামের খাড়ী ব্রীজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপটির গতিরোধ করে ৩০/৩৫ জন। এরপর তারা সেই পিকআপে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হলে সেই মামলার এজাহার নামীয় আসামী জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিবকে আটক করে র‌্যাব। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ট্যাগস :

জয়পুরহাটে যুবদলের সদস্য সচিবসহ আটক ২

আপডেট সময় : ১১:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩