ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝালকাঠিতে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আনসার কমান্ডার সুমনের সহায়তায় দেশীয় তৈরি একটা একনালা পাইপগান, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চাড়াখালি এলাকার মৃত সুলতান মৃধার পরিত্যাক্ত একটি টিনশেড ভবন এর মধ্য থেকে উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, দশ বছর আগে থেকে সুলতান মৃধার টিনশেড ভবনটি পরিত্যাক্ত অবস্থায় থাকা দিনে দিনে এখানে একটি মাদকের আখরায় পরিনত হয়।

ঘটনার দিন সকালে গালুয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সুমন হোসেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিত্যাক্ত ভবনের দোতলায় থাকা পুরাতন একটি ট্রাঙ্ক থেকে এক নালা একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৬ পিস ইযাবা, ১ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গালুয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সুমন জানান, পরিত্যাক্ত ভবনের মধ্যে মাদকের আখরা তৈরি হওয়ায় অনেক দিন থেকে আমরা নজরে নজরে রেখেছি। ঘটনার দিন মঙ্গলবার সকালে ভবনের মধ্যে লোকজন টের পেয়ে সুম ও তার সহকর্মী মেহেদি ঘটনা স্থলে যায়। তাদের উপস্থিতি টেরপেয়ে মধ্যে থাকা ৩ জন ছেলে অস্ত্রসহ মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়।

পরে পুলিশে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে ঐ গুলো উদ্ধার করেন থানায় নিয়ে আসে। রাজাপুর থানা ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, দেশীয় তৈরী সদৃশ এক নালা একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৬ পিস ইয়াবা, ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ডাইরী মুলে এগুলো আদালতে পাঠানো হবে।

[irp]

ট্যাগস :

ঝালকাঠিতে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১