ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝালকাঠির আবাসিক হোটেলে ৮ম শ্রেণী’র ছাত্রীকে গণধর্ষণ-গ্রেপ্তার ৪

Md Elias
  • আপডেট সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ১০৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠির আবাসিক হোটেলে ৮ম শ্রেণী’র ছাত্রীকে গণধর্ষণ-গ্রেপ্তার ৪

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের নাম মামলার এজাহারে রয়েছে। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে রাব্বি, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার মাহাজ উদ্দিনের ছেলে নাছির ও কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চানমিয়া।

এরআগে গত রোববার রাতে ওই স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে (আবাসিক হোটেল) রাতভর গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ওই ছাত্রীর মা বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই চরজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) সকালে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি ওই ছাত্রীর মোবাইলেফোন করে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাতভর বোডিংয়ের ম্যানেজার চানমিয়াসহ মামলার আসামিরা গণধর্ষণ করে।

পরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে এ ঘটনা জনায়। এরপর ওই ছাত্রীর মা বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় এজাহারনামীয় তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

[irp]

ট্যাগস :

ঝালকাঠির আবাসিক হোটেলে ৮ম শ্রেণী’র ছাত্রীকে গণধর্ষণ-গ্রেপ্তার ৪

আপডেট সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২