ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

টঙ্গীতে আ’ লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

News Editor
  • আপডেট সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইঞ্জিনিয়ারএমএম হেলাল উদ্দিনের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার দুটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে এ ককটেল হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোববার সকালে র্যাাব ১-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করেন।

জানা যায়, শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশ, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক, ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন, এসআই কায়সার আহমেদসহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত জব্দ করেন।

বাড়ির নৈশ্যপ্রহরী হামিদুর রহমান বলেন, শনিবার ভোর পৌনে ৪টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি।

অন্যদিকে, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী এম এম নাসির উদ্দিনের বাসায়ও একইরাতে হামলা চালিয়ে ভাঙচুর ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এম এম হেলাল উদ্দিন বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, হেলাল উদ্দিনের বাড়িতে ককটেল হামলা পূর্বপরিকল্পিত। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে

ট্যাগস :

টঙ্গীতে আ’ লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০