টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমায় প্রভাস
- আপডেট সময় : ১০:২৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমায় অভিনয় করবেন প্রভাস। এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন।
ইতালিতে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং করতে গিয়েছিলেন প্রভাস। সেখানেই তার অভিনয় দেখে ‘মিশন ইম্পসিবল’ সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেন। আর অভিনেতাও তাতে রাজি হয়ে যায়।
[irp]
খবরটির সত্যতা জানতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার পরিচালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদিও তিনি অনেক মেধাবী, তার সঙ্গে আমাদের দেখা হয়নি। তবে তাকে পেলে মন্দ হয়না।
‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমাটিতে আরো অভিনয় করছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেগ, হেইলি অ্যাটওয়েল প্রমুখ। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এদিকে বর্তমানে প্রভাসের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। এর মধ্যে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন। ‘আদিপুরুষ’ সিনেমার কাজও শুরু করবেন। এছাড়া নাগ অশ্বিনের একটি সিনেমায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রভাস। প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমায় দেখা যাবে তাকে।
[irp]


























