ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাকার লোভ দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ১০৪১ বার পড়া হয়েছে

টাকার লোভ দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টারঃ

মাগুরার মহম্মদপুরে টাকার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বীরেন বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রীর পরিবার মহম্মদপুর থানায় মামলা করে। গত শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। দুই দিন পর ওই ঘটনা জানতে পেরে গতকাল মঙ্গলবার ছাত্রীর পরিবার মহম্মদপুর থানায় মামলা করে।

ওই ছাত্রীর বাবা জানান, শনিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বীরেন বিশ্বাস টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তাঁর মেয়েকে নিয়ে যান। এক বছর আগে বীরেনের স্ত্রী মারা গেছেন। ফাঁকা বাড়িতে কেউ না থাকায় তাঁর মেয়েকে ধর্ষণ করেন বীরেন। দুই দিন পরে অসুস্থ হলে তাঁর মেয়ে ঘটনাটি জানায়। এরপর গতকাল বিকেলে ওই ছাত্রীর বাবা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওই ছাত্রীর মা বলেন, ‘বীরেন আমার মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েক দিন ধরে ধর্ষণ করে আসছেন। আমাদের মেয়ে ভয়ে প্রথমে আমাদের জানায়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

টাকার লোভ দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় : ০৯:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩