ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পকে ইরানের সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১০১২ বার পড়া হয়েছে

ট্রাম্পকে ইরানের সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরো দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই সময়ে ইরানকে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দেওয়ারও অনুরোধ করেছে।

শাহবাজের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো আশাব্যঞ্জক এবং এর একটি যৌক্তিক পরিণতির জন্য সময় দেওয়া প্রয়োজন। সূত্র-আল জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে তেহরান। নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ জোরালো এবং ধারাবাহিকভাবে এগোচ্ছে। অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো লেখেন, ‘কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরো দুই সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।

একই সঙ্গে তেহরানের প্রতি ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে ওই দুই সপ্তাহ হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানিয়েছেন শাহবাজ শরিফ।

তিনি আরও বলেন, এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সবখানে যুদ্ধবিরতি পালনের অনুরোধ করছি। এতে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি টানা সম্ভব হতে পারে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রস্তাবটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে একটি প্রতিক্রিয়া জানানো হবে। (সূত্র: আল জাজিরা)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ট্রাম্পকে ইরানের সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ

আপডেট সময় : ০৩:১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬