ট্রেলারে তাহসানের নতুন চমক
- আপডেট সময় : ০৮:৪২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
সম্প্রতি প্রকাশ পেয়েছে তাহসানের ভিন্ন ইমেজের সিনেমা ‘ছক’ এর ট্রেলার। নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম ওয়েব ফিল্ম এটি। এর মধ্য দিয়ে দর্শক প্রিয় অভিনেতাকে অন্যরকম চরিত্রে দেখতে পাবেন। দেড় মিনিটের ট্রেলারে সেটাই প্রামাণ পাওয়া গেছে।‘ছক’ এ তাহসানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী স্পর্শিয়াকে। তিনি হাজির হয়েছেন ছদ্মবেশী এক নারীর চরিত্রে।
আরো পড়ুন:সালমানকে বিয়ে করতে প্রেমের টানে মুম্বাই,
ট্রেলারে তাহসানকে দেখা যায় পুরনো ক্লাবের ওয়েটার হিসেবে। যে কিনা মদ টানে! ঘটনাচক্রে খুন করতেও দেখা যায় তাকে। চোখে মুখে আতঙ্ক নিয়ে স্পর্শিয়ার সঙ্গী হন তিনি। তবে ছদ্মবেশী স্পর্শিয়ার সাথে তার কিসের লেনাদেনা, সেটা খোলাসা হয়নি ট্রেলারে।
এ নিয়ে নির্মাতা বললেন, পুরো ফিল্মটি দেখতে দর্শককে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সেটা খুব দীর্ঘ সময় নয়। চলতি মাসেই সিনেমাটিক অ্যাপে এটি মুক্তি দেয়া হবে।


























