ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রাণিশংকৈল থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পরে মা ও দুই শিশু সন্তানের হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাণিশংকৈল উপজেলার কাশিডাঙ্গা এলাকার তীরনই নদী থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)। মাজেদুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদশীর সাথে কথা বলে জানা যায়, লাশ তিনটি দড়ি দিয়ে হাঁত বাঁধা ছিল।অনেকে ধারণা করছেন এটি হত্যাকান্ড, আবার কেউ কেউ বলছেন পরিবারের সাথে অভিমান করে তার হাত বেধে নদীতে ঝাপ দিয়ে আত্মহ্ত্যা করেছেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নাসিমা স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় আজ সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই খবর আসে তীরনই নদীতে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩