ডাক্তার, প্রকৌশলী, প্রফেসর হতে আমার কোনো ইচ্ছে ছিলো না। সংগীতশিল্পী, শ্রাবনী সায়ন্তনী।
- আপডেট সময় : ০৯:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
ডাক্তার, প্রকৌশলী, প্রফেসর হতে আমার কোনো ইচ্ছে ছিলো না। সংগীতশিল্পী, শ্রাবনী সায়ন্তনী।
শ্রাবনী সায়ন্তনী। তরুণ সংগীতশিল্পী। চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগীতার প্রথম সারির একজন প্রতিযোগী। নিয়মিত গান করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দৈনিক আস্থা’র আজকের এই আয়োজন। সাথেই থাকুন।
জানঃ কেমন আছেন আপা? শ্রাবনীঃ আছি ভালোই। আপনি কেমন আছেন?
জানঃ আমি ভালোই আছি। গান বাজনা কেমন চলছে?
শ্রাবনীঃ ডিউ টু কোভিড ক্রাইসিস সব কিছুই থমকে আছে। গানের ক্ষেত্রেও একই বিষয়। বাসাতেই মন দিয়ে চর্চা করছি। কিন্তু সে রকমভাবে কাজ করা হচ্ছে না। অনেক কাজ ঝুলে আছে।

[irp]
জানঃ আচ্ছা। গানের জগতে আপনার আসাটা কীভাবে হলো?
শ্রাবনীঃ আমি বলি। আসলে ছোট বেলা থেকেই গান করতাম। এখানে খুব আগ্রহ ছিলো। থাকে-না— অনেকে ডাক্তার প্রকৌশলী প্রফেসর হতে চায়—আমার সে রকম কোনো ইচ্ছে ছিলো না। আমি শিল্পী হতেই চাইতাম। এখানেই আমার সবটুকু ভালোবাসা। তো আমার পাশের বাসার এক আন্টি ছিলো। উনার মেয়েটা খুব সুন্দর করে গান গাইতো। তো ওকে দেখেই আসলে আমার শেখাটা শুরু হয়। তারপর তো সেরাকন্ঠ থেকে…… আর আমার বাবাও গান পাগল মানুষ।
জানঃ হুম। সেরাকন্ঠের অভিজ্ঞতা কেমন?
শ্রাবনীঃ খুবই ভালো। ব্লেসফুল। আমি সেখানে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক গুণী গুণী মানুষ যে কীভাবে ফ্রেন্ডলি গ্রুমিং করেছে বলার মতো না। খুবই শিক্ষনীয় দিন কেটেছিলো। এই শিক্ষাগুলো কাজে লাগানোর চেষ্টা করছি।
জানঃ আপনার সবচেয়ে প্রিয় দুজন শিল্পী কে?
শ্রাবনীঃ রুনা লায়লা। সাবিনা ইয়াসমিন।

[irp]
জানঃ একজন নতুন শিল্পী প্রতিভাবান হওয়া সত্ত্বেও প্রথম প্রথম গান করতে হলে টাকা বিনিয়োগের বিষয়টা আপনি কীভাবে কোন চোখে দেখেন?
শ্রাবনীঃ আসলে এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছেই। তো তারা আসলে রিস্ক নিতে চায় না। ভাবে যে, নতুনদের দিয়ে করাবো যদি হিট না হয়। এই চিন্তাটাই আসলে কাজ করে। সেদিক থেকে প্রথম প্রথম নিজের ইনভেস্টমেন্ট করতে হয়।
জানঃ আমি মনে করি, সিনিয়রদের এই ধারণাটা সিনিয়রদের মতো না। আপনি কী একমত?
শ্রাবনীঃ আসলে এই প্রশ্নটা আমার জন্য খুবই কঠিন হয়ে গেলো। আমি চাই, সিনিয়ররা আমাদের আরও বেশী ভালোবাসুক।
জানঃ পড়ালেখা কোথায় করছেন?
শ্রাবনীঃ আমি ইন্টারমিডিয়েট শেষ করলাম। ইচ্ছে আছে মিউজিক নিয়ে পড়বো।

[irp]
জানঃ আচ্ছা। সিনিয়র শিল্পী মিউজিক ডিরেক্টর প্রডিউসারদের প্রতি কী আবদার?
শ্রাবনীঃ আবদার একটাই, তারা যেনো নতুনদের নিয়ে বেশি করে কাজ করেন।
জানঃ ঠিক আছে। আপা আমরা শেষ পর্যায়ে, দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো আপনার?
শ্রাবনীঃ খুবই ভালো লাগলো। দোয়া করবেন আপনারা আমার জন্য। আপনাদের জন্যও শুভকামনা। এগিয়ে যান।
জানঃ আপনাকেও দৈনিক আস্থা ও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা।
[irp]


























