ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪

ডেঙ্গুতে কালকিনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে কালকিনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ সানাউল্লাহ কানন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা গ্রামের মোঃ বাদশা ব্যাপারীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ডেঙ্গু শনাক্ত হয় সানাউল্লাহ কাননের। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

সানাউল্লাহ কাননের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ। এ ছাড়া উপজেলা ছাত্রলীগ, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি, একতা যুব সংঘসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। শনিবার আসরের নামাজের পর পৌরসভার ঝাউতলা জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ট্যাগস :

ডেঙ্গুতে কালকিনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩