ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

ঢাকায় আসছেন এইচপির ইংলিশ কোচ

News Editor
  • আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১১৮০ বার পড়া হয়েছে

আগেই জানা ভিসা বিভ্রাটের কারণে তিনি সঠিক সময়ে আসতে পারেননি। তাই টবি র‌্যাডফোর্ডকে ছাড়াই শুরু হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের (এইচপি) প্র্যাকটিস।

এদিকে বিসিবি প্রেসিডেন্স কাপে নাজমুল হোসেন শান্ত’র দলের কোচের দায়িত্বও পেয়েছেন টবি র‌্যাডফোর্ড। এ কারণে আর দেরি নয়, এরই মধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন এ ইংলিশ কোচ।

অনেক কেঁদেছেন সুয়ারেজ

সব কিছু ঠিক থাকলে কাল রোববার ভোরেই রাজধানীর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবেন তিনি। এরই মধ্যে যুক্তরাজ্যর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন টবি র‌্যাডফোর্ড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গালফ এয়ারের লন্ডন-ঢাকা ফ্লাইটে করেই তিনি বাংলাদেশে আসছেন। টবি র‌্যাডফোর্ড নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘বাংলাদেশ – হেয়ার আই কাম।’

আগামীকাল ১১ অক্টোবর রোববার ভোর ৪ টা ৪০ মিনিটে টবি র‌্যাডফোর্ডকে বহন করা বিমানের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এইচপির কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে টবি আলেকজান্ডার র‌্যাডফোর্ড দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড জাতীয় দলে জায়গা পাননি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কেবল ১৪টি। লিস্ট ‘এ’ খেলেছেন কেবল ৬টি।

ঢাকায় আসছেন এইচপির ইংলিশ কোচ

আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০