ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত-২

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তারা মারা যায়।

জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার রাতে রাস্তা পারাপারের সময় ঘাতক ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি সংগ্রহ করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।

ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়।

ট্যাগস :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত-২

আপডেট সময় : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩