তরুণ গীতিকার সবুজ অরণ্য।
- আপডেট সময় : ১১:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১০৫৯ বার পড়া হয়েছে
তরুণ গীতিকার সবুজ অরণ্য।
বিনোদন প্রতিনিধি, সিয়াম সরকার জান: সবুজ অরণ্য। তরুণ গীতিকার হিসেবে পেয়েছেন বেশ পরিচিতি। এরই ধারাবাহিকতায় আজকের দৈনিক আস্থা’র এই আয়োজন।
জানঃ কেমন আছেন সবুজ ভাই?
সবুজঃ আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
জানঃ আমিও ভালোই আছি। দিনকাল চলছে কেমন?
সবুজঃ মোটামুটি। করোনার সময় যেভাবে গুটিয়ে চলা যায়।
জানঃ লেখালেখির কী খবর?
সবুজঃ চলছে। সামনে কিছু গান আসবে। আর ঈদেও আমার লেখা গান বের হলো। এই তো।
জানঃ শুরুটা কীভাবে হলো আপনার?
সবুজঃ আসলে আমি কবিতা লিখতাম। তো কবিতা লিখতে লিখতেই গানের জগতে আসা৷
[irp]
জানঃ আচ্ছা। এ পর্যন্ত কতোটি গান বের হয়েছে আপনার?
সবুজঃ ৫০ এর বেশী। জানঃ সব চেয়ে স্বাচ্ছন্দ বোধ করছেন কোন শিল্পীর সাথে কাজ করে?
সবুজঃ অনেকের সাথেই কিন্তু বিশেষ করে বলতে গেলে মাহতিম সাকিব।
জানঃ আচ্ছা। গীতিকার হিসেবে কী আপনি নিগৃহীত?
সবুজঃ আসলে আমি গান লেখাটাকে প্যাশন হিসেবে নিয়েছি, পেশা হিসেবে না। যদি পেশা হিসেবে নিতাম, নিগৃহীত হবার বড় সুযোগ থাকতো। যেহেতু প্যাশন হিসেবে নিচ্ছি সেহেতু নিগৃহীত হচ্ছি না।
[irp]
জানঃ তার মানে নিউকামারদের উদ্দেশ্য আপনি বলতে চাচ্ছেন যে গান লেখাটাকে পেশা হিসেবে না নিয়ে প্যাশন হিসেবে নিতে?
সবুজঃ জ্বি।
জানঃ আপনার সবচেয়ে প্রিয় শিল্পী কে?
সবুজঃ জেমস স্যার।
সবুজঃ আপনি বই পড়তে ভালোবাসেন?কার কার বই পড়েন?
সবুজঃ লেখক হিসেবে আমার ভালো লাগে প্রিয় লেখক ও বড় ভাই লুৎফর হাসান ভাইকে। লুৎফর হাসান ভাই আমাকে লেখার জন্য অনেক সহযোগীতা করেছেন। অনেক উপদেশ দিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন,— সবুজ এক লাইন লিখবে দশ লাইন পড়বে। এই কথাটা আমি সব সময় মাথায় রাখি। সোমেশ্বর আলী ভাইকেও খুব ভালো লাগে। তাছাড়া আমি হেলাল হাফিজের বই পড়ি, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ সহ আরও অনেক বই পড়ি।
[irp]
জানঃ ডক্টর হুমায়ুন আজাদ’এর দার্শনিক তত্ত্ব আপনার কাছে কেমন লাগে?
সবুজঃ ভালো লাগে। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় প্রথাবিরোধী লেখক। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বলিষ্ঠ স্পন্দমান কণ্ঠস্বর। খুবই ভালো লাগে।
জানঃ তার মানে আপনি একজন Secular?
সবুজঃ জ্বি।
জানঃ ঠিক আছে। এটাই ভালো। অসাম্প্রদায়িক হওয়াটাই ভালো। কিন্তু আমাদের দেশের মানুষ এথিজম আর সেকুলারিজম এর পার্থক্য বোঝে না, এক করে ফেলে এখানেই সমস্যা। যা হোক, আপনার আক্ষেপের জায়গাটা কোথায়?
সবুজঃ অনেক। আমি বলি। যখন কেউ আমার একটা ভালো গান আলতুফালতু শিল্পী দিয়ে গাওয়ায়, যখন একটা ভালো কথা সরিয়ে সস্তা রসিকতা বসানো হয়, যখন গীতিকারের নামটাই উল্লেখ করা হয় না, যখন নামমাত্র টাকা দিয়ে বুঝ দেয়া হয় তখন খারাপ লাগে।
[irp]
জানঃ হুম। আপনি প্রেমে পড়েছেন কতোবার?
সবুজঃ একবার। জানঃ অনেকে বলে লেখালেখির জন্য আর্টিফিশিয়াল স্টিমুলেশন মানে মাদক গ্রহণ করতে হয়— আপনি কী একমত?
সবুজঃ একদমই না। আমি এটা বিশ্বাস করি, গান লেখার জন্য খোদা প্রদত্ত বিশেষ ক্ষমতার প্রয়োজন। কিন্তু নেশা করার বিষয়টাতে আমি একমত না। নেশা না করেই কাজটা করা যায়।
জানঃ হুম। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কী কিছু বলার আছে?
সবুজঃ দৈনিক আস্থা ও আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে এমন সুযোগ দেয়ার জন্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এমন আয়োজন ভাই আরও করেন।
জানঃ হুম। ঠিক আছে। আপনাকেও ধন্যবাদ সবুজ ভাই।
[irp]

























