ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় ২৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসাইন নয়ন, নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নাঈম হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলিডাংগি বাজার সংলগ্ন মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাঈম হোসেন তেঁতুলিয়া উপজেলার বাইনগছ এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এস আই দীনবন্ধু, এএস আই মোখলেছ ও এএস আই আকতার পাগলীডাঙ্গী বাজার সংলগ্ন মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ২০ হাজার ৮০০ টাকা।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[irp]

তেঁতুলিয়ায় ২৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১