ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

দর্শনায় মাদক কারবারিদের হামলায় এসআইসহ ৪ পুলিশ আহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি : জেলার দর্শনায় মাদক কারবারিদের হামলায় পুলিশের এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ মে) সন্ধ্যার পর গোপন সংবাদ অনুযায়ী মাদক উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  দর্শনা থানা পুলিশের  উপ পরিদর্শক (এস আই) শাহিনসহ সহযোগী  ফোর্স সীমান্ত গ্রাম ঈশ্বরচন্দ্পুরের খাইরুল ইসলামের বাড়ি অভিযান চালায়। অভিযানকালে খাইরুলের বাড়ি থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করলে স্থানীয় মাদক কারবারিদের সাথে সংঘর্ষ বেধে যায়। মাদক কারবারিদের এলোপাতাড়ি হামলায় পুলিশের এস আই মো: শাহিন, এ এস আই মাহমুদ হকসহ ৪জন গুরুতর জখম হন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারসহ মাদক কারবারি খাইরুল ইসলাম (৩৫) তার বাবা হাসেম আলি (৫৫) ও হাকিম হোসেন (৩০) নামে তিনজনকে আটক করেন।

[irp]

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, আহত পুলিশ সদস্যদের দামুড়হুদা চিৎলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , পুলিশ ফেনসিডিল উদ্ধার করতে গেলে এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন এ ঘটনায় জড়িতদের মধ্যে  তিনজনকে আটক করেছে পুলিশ ।

ট্যাগস :

দর্শনায় মাদক কারবারিদের হামলায় এসআইসহ ৪ পুলিশ আহত

আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১