ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ধ্বসে যাওয়া সেতুর পাশেই সেতু বানালো সেনাবাহিনী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ১১০৩ বার পড়া হয়েছে

দীঘিনালায় ধ্বসে যাওয়া সেতুর পাশেই সেতু বানালো সেনাবাহিনী

রহিম হৃদয়/খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ধ্বসে যাওয়া মাইনি সেতুর পাশেই খুব দ্রুত সময়ের মধ্যেই আরেকটি অস্থায়ী সেতু নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন বিভাগের ২০ ইসিবি। আজ শনিবার (১১মার্চ) বিকালে বিকল্প এই সেতু দিয়ে সকল ধরনের যান চলাচল শুরু করেছে।

খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন মাহি বলেন, এই ব্রিজ দ্রুত নির্মাণের সাফল্যের পিছনে আমি সেনাসদস্যদের পেশাগত দক্ষতা এবং এই অঞ্চলের সাধারণ জনগণের কল্যাণের প্রতি আন্তরিকতা বড় ভূমিকা পালন করেছে বলে মনে করি। নিসন্দেহে, এই অঞ্চলের অবকাঠামো গত উন্নয়নে সেনাবাহিনীর নিরলস ও আন্তরিক প্রচেষ্টার উদাহরণসমূহের একটি মাত্র।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের যে কোন এলাকার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সেনাবাহিনী সববময় পাশে ছিল এবং এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি সেতু ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে দীঘিনালা-সাজেক ও বাঘাইছড়ি সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সাজেকে আসা পর্যটকবাহী পিকআপ এবং ছোট গাড়ি বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে পারলেও। চরম দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা। গাছ-বাস বোঝাই ট্রাক, পাথরবাহী ট্রাক, কাচামালবাহী অনেকগুলো গাড়ি আটকা পড়ে সেতুর উভয় প্রান্তে।

ট্যাগস :

দীঘিনালায় ধ্বসে যাওয়া সেতুর পাশেই সেতু বানালো সেনাবাহিনী

আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩