ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

দুর্বৃত্তদের আগুনে পুড়ে দুই ভাই নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের আগুনে পুড়ে দুই ভাই নিহত

স্টাফ রিপোর্টারঃ

ফেনী শহরের মধ্যম বিরিঞ্চি ফকিরবাড়ি এলাকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘুমের মধ্যেই দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শাহাদাত (১২) ও রাহাদুল ইসলাম গোলাপ (৮) রনি হোসেনের ছেলে।

স্বজনদের দাবি, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়ে দুই শিশুকে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, দিবাগত রাত ১টার দিকে ফকিরবাড়ি এলাকায় বাড়িতে আগুন লাগে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এর মধ্যেই বিছানায় শুয়ে থাকা রনির বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

স্থানীয়রা আরও জানান, আগুন নেভাতে গিয়ে দেখা যায় ঘরটির প্রধান দরজার বাইরে থেকে রশি দিয়ে বেঁধে দেয়া ছিলো। এতে ধারণা করা হয়, হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ঘরে আগুন দেয়। আর ঘর থেকে যেন কেউ বের হতে না পারে সেজন্য এমনটি করেছে।

সন্তানহারা বাবা রনি জানান, কিছুদিন আগে তাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার এক স্বজনের মৃতদেহ দাফন করতে গেলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই তারা আমাদের দেখে নেবে বলে দফায় দফায় হুমকি দেন। এরই ধারাবাহিকতায় প্রতিবেশীরা এ আগুন লাগায় বলে তার ধারণা।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে। দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

দুর্বৃত্তদের আগুনে পুড়ে দুই ভাই নিহত

আপডেট সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩