দেওয়ানগঞ্জ ১০০ ইয়াবা সহ দুই মাদক ব্যাসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৪ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জ ১০০ ইয়াবা সহ দুই মাদক ব্যাসায়ী গ্রেফতার
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে সানন্দবাড়ী পাকা রাস্তা থেকে ১০০ পিচ ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২১ ফেব্রয়ারী রাত ৮ টার দিকে সানন্দবাড়ী পাকা রাস্তা থেকে গোপন সংবাদ পেয়ে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেনের নেতৃত্বে এস আই আবতাব, এ এস আই সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল ভূইয়া (৩৬), পিতা- মৃত জাবেদ ভূইয়া,সাং চর রাজিব পুর ২। আকিজুর রহমান উরফে আরিফুল (৩৫), পিতা- মোঃ হোসেন আলী উরফে হোসেনী, সাং- শন্ক মাদব পুর উভয় থানা- চর রাজিব পুর, জেলা- কুড়িগ্রাম তাদের ২ জনকে ১০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। দেওয়ানগঞ্জ মডেল থানায়, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।



















