ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিএনপি প্রার্থীকে সমর্থন, জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’-হেফাজত আমির Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মী খালাস Logo যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Logo ভোটের দিন দেশে আসতে পারছেন না আনসারী Logo মাগুরায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক Logo সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ Logo কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—জাহেদ উর রহমান Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী

দেবহাটায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

দেবহাটায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটায় মাছের ঘের থেকে পরিতোষ কুমার বিশ্বাস (৫৫) নামের এক বস্ত্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৭জুন) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার সখিপুর মৃত পাচু বিশ্বাসের ছেলে এবং সখিপুর বাজারের পদ্মশ্রী বস্ত্র বিতানের মালিক।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি পরিতোষ সরকার ব্যাপক ঋনগ্রস্ত হয়ে পড়েন। ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায়ের জন্য শনিবার বিকেলে বাইসাইকেল নিয়ে ওই এলাকায় যান। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতলের ছিঁপি খুঁজে পান স্থানীয়রা। তবে তার সাথে থাকা বাইসাইকেল বা বিষের বোতল ঘটনাস্থলে পাওয়া যায়নি।

জানা যায়, শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের ভাঁতশালা এলাকায় জলিল বিশ্বাসের মৎস্য ঘেরের ভেড়িবাঁধের উপরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবহাটা থানায় খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দেবহাটা থানার ওসি মোঃ বাবুল আক্তার বলেন, দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছেন। রহস্যজনক মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন বেরিয়ে আসবে।

ট্যাগস :

দেবহাটায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩