শিরোনাম:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪১ জনের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১০৯৭ বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪১ জনের মৃত্যু
অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৫ জন। একই সময় নতুন করে আরও ১ হাজার ৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২ হাজার ৩০৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭ লাখ ৪১ হাজার ১৫১ জন।
[irp]
মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ।
[irp]
























