ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

দোয়ারাবাজারে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এনামুল কবির মুন্না (২৯) কে প্রাণনাশের হুমকি দিয়েছে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটার এরুয়াখাই গ্রামের আব্দুল খালেকের ছেলে আলীম উদ্দিন ওরফে পলাশ(৩৫)। এ ঘটনায় তিনি বুধবার রাতে(২৫ জানুয়ারি) দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।

এনামুল কবির মুন্না উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ছাতক দোয়ারাবাজার প্রতিনিধি হিসেবে হিসেবে কাজ করছেন।

এনামুল কবির মুন্না বলেন, সংবাদ সংগ্রহের কাজে তিনি দুপুর ১ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই কমিউনিটি ক্লিনিকে যান কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখে ফেইসবুক লাইভ করি। এই কারণে দুপুর ১টা ৪৫ মিনিটে ০১৭২২১০৭২২৩ এই মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় আলীম উদ্দিন ওরফে পলাশ কথা কা’টা কাটির একপর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, এ ঘটনায় এনামুল কবির মুন্না নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ট্যাগস :

দোয়ারাবাজারে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩