ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ১১:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছে। আজ শুক্রবার (২রা জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার নুর মিয়ার হাট আজাদ নগর সড়কের পঞ্চায়েত বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি তিনজন যাত্রীসহ আজাদ নগর থেকে নূর মিয়ার হাটের দিকে যাচ্ছিল। পাশ্ববর্তী রাস্তা থেকে একটি ইজিবাইক মূল রাস্তায় উঠতে দেখে বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাইকের চালক আলম। গুরুতর আহত অবস্থায় আবুল কালাম (৫৫)কে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি মোঃ জাকির হোসেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

আপডেট সময় : ১১:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩