ধসে যাবে মার্কিন অর্থনীতি-ফেড প্রধান
- আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
ধসে যাবে মার্কিন অর্থনীতি-ফেড প্রধান
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন অর্থনীতি এখন একটি অস্বচ্ছ কাচের দেয়ালের মতো হয়ে দাঁড়িয়েছে, যার ওপাশে কী ঘটছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। একদিকে বিভিন্ন পণ্যের ওপর আরোপিত শুল্ক এবং অন্যদিকে জ্বালানি তেলের চড়া দাম। এ দুই মিলে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সাধারণত শুল্ক আরোপের ফলে পণ্যের দাম একবার বেড়ে স্থিতিশীল হওয়ার কথা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাওয়েল সাতবার ‘’অনিশ্চিত’’ শব্দটি ব্যবহার করেন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলও।
সংবাদ সম্মেলনে পাওয়েল বলেন, এ শুল্কের প্রভাব যতটা দ্রুত কেটে যাওয়ার কথা ছিল, বাস্তবে তা ঘটেনি। ফলে নীতিনির্ধারকদের কাছে পুরো বিষয়টি এখন রহস্যময় হয়ে উঠেছে। বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের দুশ্চিন্তায় ফেলেছে। মার্কিন শ্রমবাজারের বর্তমান তথ্যও বেশ অস্পষ্ট। নার্সদের বড় ধর্মঘট এবং অভিবাসন সমস্যার কারণে গত মাসের কর্মসংস্থানের প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।
পাওয়েল মনে করেন, শ্রমবাজারের এ দুর্বল চিত্র অর্থনীতির জন্য ঝুঁকির কারণ হতে পারে। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড দীর্ঘ সময় চেষ্টা করলেও এখনো কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মূল্যস্ফীতি কমাতে আগামী বৈঠকে সুদহার আরো বাড়ানোর প্রয়োজন হতে পারে কিনা তা নিয়ে ফেড কমিটির সদস্যদের মধ্যে আলোচনা চলছে।
শ্রমবাজার দুর্বল হতে শুরু করলেও বাড়ির দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। সাধারণত শ্রমবাজার দুর্বল হলে আবাসন খাতের ওপর চাপ পড়ার কথা। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিষয়টি কেন ঘটছে, তার কোনো সঠিক উত্তর পাওয়েলের কাছে নেই। এ পুরো পরিস্থিতিকে তিনি ‘হতাশাব্যঞ্জক’ বলে অভিহিত করেছেন। কারণ গত বছর কেন এ খাতের চিত্র এমন ছিল না তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
অর্থনীতির টালমাটাল অবস্থার পাশাপাশি জেরোম পাওয়েল নিজের পদের স্থায়িত্ব নিয়েও চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ট্রাম্প প্রশাসন বর্তমানে ফেড দপ্তরের ব্যয়বহুল সংস্কারকাজ নিয়ে একটি বিশেষ তদন্ত চালাচ্ছে। এ তদন্তের কারণে ফেড প্রধান হিসেবে পাওয়েল কতদিন দায়িত্ব পালন করবেন তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
পাওয়েল স্পষ্ট জানিয়েছেন, এ তদন্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি পদ ছাড়বেন না। এছাড়া নতুন কোনো চেয়ারম্যানের নাম চূড়ান্ত বা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি বর্তমান দায়িত্ব পালন করে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















