ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

ধামইরহাট সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযানে ২০৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক চোরাকারবারী আটক

News Editor
  • আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

ধামইরহাট সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযানে ২০৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক চোরাকারবারী আটক

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০৫ বোতন ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ আসামীদেরকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করেন।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন (সুমন),পিএসসি,জি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে আগ্রাদ্বিগুন বিওপি’র হাবিলদার খলিলুর রহমানের নেতৃত্বে আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ১৬৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ আটক করে।

অপরদিকে ২২ ফেব্রুয়ারি সোমবার সকালে পাগলদেওয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার আবুল কালামের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে পত্নীতলা উপজেলার বাছে সোনারপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুলতান হোসেন (২১) কে ৩০ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ আটক করে।

একই দিন চকচন্ডি বিওপির সুবেদার ফারুক আহমেদের নেতৃত্বে উপজেলার বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ চকশব্দল গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে বোরহান (৩০) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রিপন হোসেন (২২) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।

ট্যাগস :

আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১