ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধারাবাহিক নাটকে অভিনেত্রী ভাবনা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ঢাকার বাইরে নতুন ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত। বইমেলায় প্রকাশ হবে তার নতুন উপন্যাস। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

প্রথমবার বিটিভির ধারাবাহিকে…

প্রথমবারের মতো বিটিভির ধারাবাহিক নাটকে কাজ করছি। এটি নির্মাণ করছেন পছন্দের নির্মাতা অনিমেষ আইচ। দুইয়ে মিলে বিষয়টি নিয়ে আমি বেশ আপ্লুত। এখন ঢাকার বাইরে মধুপুরে আছি। গতকাল থেকে টানা ১৭ মার্চ পর্যন্ত কাজ হবে। প্রথম লটে ৩০ পর্বের কাজ শেষ হবে। আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, সজল, রওনক হাসান, জেনি ও নীলাঞ্জনা নীলা। দারুণ তারকাবহুল একটি কাজ হচ্ছে। সেই সঙ্গে গল্পটির অদ্ভুত এক মোহ আছে। আমার চরিত্রের নাম অর্পিতা। পুরো পরিবার ঢাকা থাকলেও গল্পের প্লট আমাদের জঙ্গলবাড়ি মধুপুরে। সেখানে এই পরিবারের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আমার চরিত্রটির মধ্যে শারীরিক ও মানসিক দুই ধরনেরই চ্যালেঞ্জ রয়েছে। মেয়েটি ভবিষ্যৎ বলতে পারে, যদিও সেটা সচেতনভাবে করে না। হুট করে মুখ দিয়ে বেরিয়ে যাওয়া কথাগুলো পরবর্তী সময়ে ঘটতে থাকে। এ ধরনের চরিত্র তো চোখে দেখতে পাওয়া যায় না। তাই চরিত্রটি নির্মাণ করে ভিন্ন একটি মানুষ হয়ে উঠতে আমাকে বেশ হোমওয়ার্ক করতে হয়েছে।

বইমেলা…

কয়েক বছর ধরে লেখালেখিতে নিয়মিত সময় দিচ্ছি। একুশে বইমেলায় একাধিক বই প্রকাশিত হয়েছে। এবার তাম্রলিপি প্রকাশনী থেকে আসবে উপন্যাস ‘গোলাপী জমিন’। আমার আগের উপন্যাসের মতো এটির গল্পও নারীকেন্দ্রিক। এ ছাড়া একটি চমক আসতে পারে বইমেলায়। এখনো পরিকল্পনার পর্যায়ে আছে। তাই আপাতত কিছু বলতে চাই না তা নিয়ে।

লকডাউন…

শিল্পী হিসেবে বর্তমানে বাঁচতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই প্রতিটি মুহূর্তকে কার্যকর করতে চাই। লকডাউনের এত বড় সময় কীভাবে কাটাব ভাবতে ভাবতেই নিজের অজানা দিক আবিষ্কার করলাম। জানতামই না, আমি ছবি আঁকতে পারি। কিন্তু এত ছবি এঁকেছি যে নিজেরই অবাক লাগে। সেই ছবিগুলো নিয়ে মানুষের কী দারুণ আগ্রহ! একই সঙ্গে প্রচুর লিখেছি। প্রায় প্রতিদিন ফেইসবুকে কোনো না কোনো বিষয় নিয়ে লিখেছি; যেটি আমি বিশ্বাস করি। এসব লেখা পড়ে আমাকে অনেকে নারীবাদী বলেছে। কিন্তু আমি থামব না। কারও অগঠনমূলক কথায় আমার কিছু যায়-আসে না। তবে মন খারাপ হয় বৈকী। এই যে লকডাউনে প্রিয়াঙ্কা চোপড়া আত্মজীবনীমূলক বই ‘আনফিনিশড’ লিখলেন। বইটি অ্যামাজন থেকে শুরু করে অনেক দেশে বেস্ট সেলার। প্রিয়াঙ্কারা বই লিখলে সবাই উদযাপন করে, বাহবা দেয়। আর আমাদের দেশের অভিনেত্রীরা লিখলে লোকে হাসাহাসি করে। তাই বলে কি বসে থাকব? আমাদের দেশের চিত্রও একদিন বদলাবে। সে জন্য কাউকে না কাউকে তো শুরু করতে হবে। আমি অনেক ক্ষেত্রেই সেই শুরুটা করতে চাই।

ট্যাগস :

ধারাবাহিক নাটকে অভিনেত্রী ভাবনা

আপডেট সময় : ০৪:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১