ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধুনটে গোসলে নেমে ছাত্রের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

ধুনটে গোসলে নেমে ছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার ধুনটে উপজেলার ইছামতী নদীতে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২রা) দুপুরে পৌর এলাকার চরধুনট গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহতর নাম প্রত্যয় কুমার রায়। সে এলাকার শুকুমারের ছেলে।

জানা গেছে, প্রত্যয় কুমার (১২) ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আজ শুক্রবার দুপুরে সে তার মায়ের সঙ্গে ইছামতী নদীতে গোসল করতে নামে। তার মা কাপড় কাচার সময় পানিতে ডুবে যায় সে। পরে ছেলেকে দেখতে না পেয়ে মা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

সংবাদ পেয়ে ধুনট উপজেলা দমকল বাহিনী ও স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নদী থেকে প্রত্যয় কুমারকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ শেষকৃত্যের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

ধুনটে গোসলে নেমে ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩