নওগাঁয় করোনায় আরও দুই ব্যক্তির মৃত্যু, আক্রান্ত ১২৫
- আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
নওগাঁয় করোনায় আরও দুই ব্যক্তির মৃত্যু, আক্রান্ত ১২৫
নওগাঁ প্রতিনিধি: বিশ্বমহামারী করোনায় আক্রান্ত হয়ে নওগাঁয় গত ২৪ ঘন্টায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের উভয়েই নিয়ামতপুর উপজেলায় বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১২৫ ব্যক্তির শরীরে এই মরণব্যাধি ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ১শ ৬১ জনে। শনাক্তের হার ছিল ২১.৮১ শতাংশ।
এগারো উপজেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে-সদরের ১৬ জন, আত্রাই ও পত্নীতলায় ৪ জন করে, মহাদেবপুরের ১৪ জন, রাণীনগর ও মান্দায় ১০ জন করে, বদলগাছীর ৯ জন, ধামইরহাটের ৫ জন, নিয়ামতপুরের ২৬ জন, সাপাহারের ১২ জন এবং পোরশার ১৫ জন রোগী রয়েছেন।
[irp]
বুধবার ১৬ জুন বিকেলে নওগাঁর সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৫ জন এবং সেইসাথে মারা গেছেন দুইজন। এ সময় মোট ৫৭৩ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নওগাঁ সদর হাসপাতালে এ্যন্টিজেন পরীক্ষায় ২৬২ জনের মধ্যে আক্রান্ত ৬২ জন, বগুড়া টিএমএসএস হাসপাতালে ৩ জনের মধ্যে ৩ জন এবং রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিঅঅর ল্যাবে ৩০৮ জনের মধ্যে ৬০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। এ পর্যন্ত এ জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ২শ ৬২ জন। নতুনক করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২১৫ জনকে। আর কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯৯ জনকে।
জেলায় সর্বপ্রথম রাণীনগর উপজেলার এক সেবিকার শরীরে করোনা শনাক্ত হয় গত বছরের ২৩ এপ্রিল।
[irp]


























