নওগাঁয় বজ্রপাতে চারজন নিহত
- আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১০৬০ বার পড়া হয়েছে
নওগাঁয় বজ্রপাতে চারজন নিহত
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় বজ্রপাতে পত্নীতলা ও পোরশা উপজেলার পৃথক অভিযান পৃথক স্থানে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো-পোরশা উপজেলার নীতপুর সোহাতী গ্রামের পোরশার নীতপুরে বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে তছির উদ্দিন মণ্ডলের ছেলে আজিজুল হক (৬৫)। পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) ও মোতাহার হোসেন (৩৫); দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯)।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, বিকেলে খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন নিজ এলাকায় একটি আমবাগানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুজনই মারা যান। বিকেলে ছোট মহারন্দী এলাকার মাসুদ রানা নামে এক ব্যক্তিও আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
পোরশা থানার ওসি জহুরুল হক নিহত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






















